অভ্যুত্থানের তিন মাস পর তরুণ প্রজন্মের মধ্যে কিছু হতাশা-ক্ষোভ দেখতে পাচ্ছি : হাসনাত আবদুল্লাহ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় গতকাল বুধবার রাতে সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সারজিস আলমসহ পঞ্চগড় জেলার সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। সারা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং সবার কথা শোনার অংশ হিসেবে উপজেলা পর্যায়ে তেঁতুলিয়া থেকে কার্যক্রম শুরু হয়েছে বলে তাঁরা সংবাদ সম্মেলনে জানান
