রিজার্ভ কমে আবার আড়াই হাজার কোটি ডলারের নিচে

 

রিজার্ভ কমে আবার আড়াই হাজার কোটি ডলারের নিচে



এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) আমদানি দায়, তথা বিল পরিশোধের পর বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ৪১৯ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। গত সপ্তাহ শেষে রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৫৭২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সপ্তাহে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি ব্যয় বাবদ আকুতে ১৫০ কোটি ডলার বিল পরিশোধ করা হয়েছে। এতেই কমে এসেছে রিজার্ভ। এর আগে জুলাই ও আগস্ট মাসের আমদানির বিল বাবদ ১৩৭ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post